একটি মানসম্মত সিভি বানানোর উপায়

আপনার জীবনবৃত্তান্তের গুরুত্ব এবং প্রস্তুতি

জীবনবৃত্তান্ত (CV) হলো সম্ভাব্য নিয়োগকর্তার কাছে আপনার নিজেকে উপস্থাপন করার প্রথম মাধ্যম। কিন্তু অনেক প্রার্থী যথেষ্ট মনোযোগ না দেওয়ায় তাদের CV যথাযথভাবে প্রস্তুত হয় না। এর ফলে তারা প্রয়োজনীয় সাক্ষাৎকারের জন্য ডাক পায় না। একটি সুসংগঠিত, পরিষ্কার এবং প্রভাবশালী জীবনবৃত্তান্ত তৈরি করা চাকরি পাওয়ার প্রক্রিয়ায় একটি বড় সুবিধা হতে পারে।

জীবনবৃত্তান্ত তৈরির সময় মনোযোগের বিষয়

  • নিয়োগদাতা সাধারণত CV-এর প্রতিটিটি মাত্র ৩০ সেকেন্ডের বেশি সময়ে পড়েন না। তাই তথ্য সুনির্দিষ্ট, সুস্পষ্ট এবং প্রাসঙ্গিক হওয়া উচিত।
  • অপ্রয়োজনীয় বা অপ্রাসঙ্গিক তথ্য পরিহার করুন। প্রতিটি তথ্য চাকুরির সঙ্গে সম্পর্কিত হতে হবে।
  • সদ্য পাশ করা বা অভিজ্ঞতা কম থাকা প্রার্থীর CV ১–২ পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ রাখুন।
  • জীবনবৃত্তান্ত আকর্ষণীয় হতে পারে, কিন্তু রঙিন কাগজ বা রঙিন কালির ব্যবহার করবেন না।
  • তথ্য হাইলাইট করতে বোল্ড, ইটালিক বা আন্ডারলাইন ব্যবহার করুন, অতিরিক্ত নয়।
  • ব্যাকরণগত এবং বানানগত ভুল এড়ান। প্রস্তুতির পর যাচাই করুন।
  • প্রতিটি চাকরির জন্য CV সংশ্লিষ্টভাবে সাজান।
  • সত্য এবং সঠিক তথ্য ব্যবহার করুন; মিথ্যা তথ্য অন্তর্ভুক্ত করবেন না।

জীবনবৃত্তান্তের গুরুত্বপূর্ণ অংশ

  • শিরোনাম
  • কর্মজীবনের সারাংশ
  • কর্মজীবনের লক্ষ্য
  • অভিজ্ঞতা
  • শিক্ষা
  • প্রশিক্ষণ
  • আনুষঙ্গিক তথ্য
  • ব্যক্তিগত তথ্যাবলি
  • রেফারেন্স

শিরোনাম

আপনার নাম প্রথমে এবং বোল্ড ফরম্যাটে দিন। ডাক নাম ব্যবহার করবেন না। ঠিকানা, ফোন নম্বর এবং ইমেইল উল্লেখ করুন। পৃষ্ঠার কেন্দ্রে রাখলে CV আরও প্রফেশনাল দেখাবে।

কর্মজীবনের সারাংশ

৪–৫ বছরের অভিজ্ঞতা থাকা প্রার্থীর জন্য প্রযোজ্য। সর্বোচ্চ ৬–৭ লাইনে কর্মজীবনের প্রধান অর্জন এবং দক্ষতা তুলে ধরুন। এটি নিয়োগকর্তাকে সংক্ষিপ্তভাবে আপনার প্রফেশনাল প্রোফাইল বুঝতে সাহায্য করবে।

কর্মজীবনের লক্ষ্য

সদ্য চাকরি প্রার্থীদের বা ১–২ বছরের অভিজ্ঞতার জন্য প্রযোজ্য। CV-তে আপনার লক্ষ্য ও অর্জন সংক্ষেপে উল্লেখ করুন। এটি চাকরির বিজ্ঞপ্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত।

অভিজ্ঞতা

  • প্রতিষ্ঠানের নাম
  • পদবি
  • সময়সীমা – শুরু ও শেষ তারিখ
  • দায়িত্বাবলী
  • বিশেষ অর্জন

একই প্রতিষ্ঠানে ভিন্ন কাজের অভিজ্ঞতা আলাদা করুন। গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা আগে এবং অপ্রয়োজনীয় অভিজ্ঞতা বাদ দিন।

শিক্ষা ও প্রশিক্ষণ

  • ডিগ্রীর নাম
  • কোর্সের সময়কাল
  • প্রতিষ্ঠান এবং বোর্ড
  • পরীক্ষা পাসের সাল ও ফলাফল
  • বিশেষ অর্জন

সদ্য প্রাপ্ত ডিগ্রী সর্বপ্রথম উল্লেখ করুন। যদি ongoing বা appeared হয়, তা লিখুন। প্রশিক্ষণ প্রোগ্রাম থাকলে সেগুলোও অন্তর্ভুক্ত করুন।

আনুষঙ্গিক তথ্য

  • পেশাগত সাফল্য
  • পুরষ্কার
  • ভাষাগত দক্ষতা
  • কম্পিউটার জ্ঞান
  • অনুমতিপত্র, সরকারি পরিচয়পত্র, প্রকাশনা
  • সেচ্ছাসেবক কার্যক্রম

ব্যক্তিগত তথ্যাবলি

  • বাবা-মায়ের নাম
  • বর্তমান এবং স্থায়ী ঠিকানা
  • ধর্ম (প্রয়োজনমতো)
  • ভ্রমণকৃত দেশ (যদি থাকে)
  • শখ

রেফারেন্স

সরাসরি আপনার ছাত্রজীবন বা কর্মজীবন দেখেছে এমন ২–৩ জনকে উল্লেখ করুন। ফোন নম্বর, ঠিকানা এবং ইমেইল অন্তর্ভুক্ত করুন। রেফারিদের আগেই জানিয়ে রাখুন।

কার্যকর জীবনবৃত্তান্তের টিপস

  • সংক্ষিপ্ত ও প্রাসঙ্গিক তথ্য ব্যবহার করুন।
  • একটি কার্যকর সূচনা বিবৃতি দিন।
  • ব্যবসায়িক পরিভাষা ব্যবহার করুন।
  • আপনার সাফল্যগুলো সংখ্যায় প্রকাশ করুন।
  • সক্রিয় ক্রিয়াপদ ব্যবহার করুন।
  • পেশাদারিত্ব বজায় রাখুন এবং ব্যক্তিগত তথ্য সীমিত রাখুন।
  • সর্বদা ইতিবাচক এবং সততা বজায় রাখুন।
  • সংঘঠিত ও যুক্তিপূর্ণ থাকুন।
  • সহজ ও সঙ্গতিপূর্ণ বিন্যাস ব্যবহার করুন।
  • বুলেট পয়েন্ট ব্যবহার করুন।
  • শ্রেষ্ঠমানের কাগজ ও প্রিন্টিং ব্যবহার করুন।
  • হাইলাইটিং বোল্ড, ইটালিক বা আন্ডারলাইন দিয়ে করুন, অতিরিক্ত নয়।
  • জীবনবৃত্তান্ত পাঠানোর মাধ্যমে নিয়োগকর্তার নির্দেশ অনুসরণ করুন।