আমি জেসন প্রত্যায়া বিশ্বাস প্রান্ত, লেখাপড়াবিডি’র প্রতিষ্ঠাতা। তরুণদের চাকরির খোঁজে দৌড়ঝাঁপ এবং ক্যারিয়ার গড়ার সংগ্রাম খুব কাছ থেকে দেখেছি। অনেক সময় প্রার্থীরা সঠিক সময়ে চাকরির বিজ্ঞপ্তি না পাওয়ার কারণে সুযোগ হারান। সেই অভিজ্ঞতা থেকেই লেখাপড়াবিডি শুরু করার অনুপ্রেরণা পেয়েছি, যাতে চাকরি প্রার্থীরা এক জায়গায় নির্ভরযোগ্য তথ্য খুঁজে পান।আমার লক্ষ্য হলো চাকরিপ্রার্থীদের জন্য সর্বশেষ চাকরির বিজ্ঞপ্তি, প্রস্তুতি পরামর্শ এবং ক্যারিয়ার বিষয়ক তথ্য সহজভাবে উপস্থাপন করা। আমি বিশ্বাস করি তথ্যই শক্তি। তাই লেখাপড়াবিডি শুধু বিজ্ঞপ্তি নয় বরং তরুণ প্রজন্মের জন্য একটি নির্ভরযোগ্য ক্যারিয়ার গাইড হয়ে উঠুক এটাই আমার মূল উদ্দেশ্য।